Search This Blog

Wednesday, 1 March 2017

Chimera

“এতো গোমড়ামুখো হয়ে কি ভাবছিস রে খুকি ?”
“আচ্ছা মা ছোট ছোট পোকা মাকড়ের কত হাত পা থাকে , করোও ৪তে করোও ৮টা
আবার দেখো কত দেব দেবীর ৪তে ৬টা ১০টা হাত , এমন কি রাবন , কীর্তিবির্য- অর্জুন এদের ও কুড়ি টা থেকে ১০০০ টা হাত এর অপসন আছে কিন্তু মানুষদের মাত্র দুটো হাত কোনো?”
“হুমম ...১০টা হাত নিয়ে যে আমাকে ছোট্ট করে ঠুকে দিলি সেটা বুঝলাম , কিন্তু শোন মা এসব কোনো কালেই আমার তোর বাবার হাতে ছিল না , এইটা বরাবর তোর চিদাকাশ দাদুর ডিপার্মেন্ট “
“হাঁ সেটা জানি ....
“তাহলে “?
“আচ্ছা মা আগেকার দিনে তো আমরা যারপরেই তথাস্তু বলতাম সেটা ফলে যেত আজকাল আর হয়না কোনো ?”
“হাঁ রে বীনা কি হয়েছে বলতো ? এই তো সবে গতকাল টুর থেকে ফিরলি, কিছু ঝামেলা হয়েছে নাকি? এখন যা দিনকাল পড়েছে মেয়েদের একলা পাঠাতেও ভয় করে বাপু”
এসব তো কবেই বিল পাস করে নিষিদ্ধ করে দেয়া হয়েছে , তুই ভুলে গেলি নাকি? বিলের খসড়াটাও তুই লিখে দিয়েছিলিস “
“ও হা .. ভুলে গেছিলাম”
“মা গো একজন কে দেখলাম তার একটাই হাত”
“কাঁদিস না মা কাঁদিস না কি করবি বল মানুষের কি আর আমাদের দরকার পড়ে নাকি আজকাল , আমাদের আসল শক্তি টা ছিল ওদের মনের বিস্বাসে সেটাই তো নেই তাই আমরাও বেকার হয়ে গেছিস কাঁদিস না মা কাঁদিস না“আহা ওরকম তো কত আছে , নিশ্চয়ই পাপের ফল” ......
“মাআআআ একটা ছোট্ট বাচ্চা গো , কয়েক মাসের ছিল ডাক্তার এর ভুলে হাতটা কাটা যায় , বাচ্চা টা কিচ্ছু বোঝেনা খালি হাসছিলো মায়ের কোলে.......আমি চুপচাপ দেখে গেলাম কিচ্ছু করতে পারলাম না... কিচ্ছু না!!!!”
মা ৯ হাতে মেয়েকে জড়িয়ে মাথায় হাত বুলোতে বুলোতে ১০ নং হাত দিয়ে নিজের চোখ তা আলতো করে মুছে নিলেন

বিজয়বাবু আজকের আনন্দবাজার টা পড়ে ছুড়ে ফেলে দিলেন , টিপ্ টা ঠিক হলো না তাই ডাস্টবিন এর বদলে ফুলদানি তে লেগে সেটা পরে গেলপকেট থেকে তামাক বার করে সিগারেট বানাতে শুরু করলেন , আর্মিতে থাকার সময় ওনার রেজিমেন্ট এর সবাই এই হাতে বানানো সিগারেটের জন্য পাগল ছিল এতো নিখুঁত ছিল যে দোকান এর সিগারেটও হার মানতে বাধ্য হতো , কর্নেল এর বানানো সিগারেটকে ভালোবেসে ওনার লোকজন কোলোনেলিয়াস বলে ডাকতোবাম হাতে বানানো সিগারেট টা দেখতে জঘন্য হয়েছে কিন্তু উপায় কিসেটা কাঁপা হাতে ধরিয়ে নিজের ডান হাতকে দেখলেন বিজয়বাবু , কনুই এর কাছে এসে শেষ হয়েগেছে "সালা শুওরের বাচ্চা " আনন্দবাজার এ আজকে একটা খবর বেরিয়েছে ডাক্তার এর গাফিলতি তে একটা কয়েকমাস এর শিশুর হাত কাটা গিয়েছিলো একবছর আগে , এক বছর পরেও সে স্বাভাবিক হয়নি , গাল টা সেই ডাক্তার কে দিলেন , নাকি সেই বেপোরোয়া minibus টা কে দিলেন , নাকি সেই দুর্ঘটনায় হারানো নিজের প্রিয় ডান হাতকে দিলেন কে জানে !!!!!!!!

No comments: