অসময়ের বৃষ্টি
আলতো করে ছুঁয়ে ঠিক আছি বেঁচে
তোমার দু-ঠোঁটের মাঝখানটায় এসে
জোরে নিঃশ্বাষ নিতে বড় ভয় লাগে
পাছে তুমি যাও ফানুস হয়ে উড়ে
অসহ্য কনকনে উত্তাপের অসময়ের বৃষ্টিতে ধুয়ে যাক কান্নার আছে যত
ঠিক হাইড্রেন ওপচানো জঞ্জালের মত
তার চেয়ে বলি কি
প্রেমিকা তুমি বরং লন্ডন হয়ে যাও
আমি তোমার অসময়ের বৃষ্টি হব
No comments:
Post a Comment