Search This Blog

Sunday, 5 March 2017

অলস অালাদিন


অলস আলাদিন,
আর তার বোকা জিন
দুজনেই শুয়ে আছে ঠান্ডা-ঘরে
কালের নিয়ম এ এখন বসন্ত​
আলাদিন উঠে বসে, চাদর মুড়ি দিয়ে
বোকা জিন এখনো ঘুমাচ্ছে,
প্রদীপের বদলে সে এখন বিছানায় শুয়ে ঘুমায়
এক্দম মানুষ এর মত.
হাতড়ে হাতড়ে, আলাদিন খুজে নিল​
তার আজব খাতা
"২০১৬ - আর মাত্র ২০ দিন, তারপর
আবার নতুন বছর,নতুন দেশ...
কিন্তু
আমার বয়স যে আর বাড়ছে না,
মনের অত্যাচারে শরীর সায় দিচ্ছে না
হতাশ, বিরক্ত মন
আর অগ্নেওগিরির মতন পিছন
তাও তো পেটের খিদে বাগ মানে না
জিনটা শালা অপদার্থ কোন কাজে আসে না"
আজব খাতাটা পাশে রেখে আলাদিন
তার বোকা জিনের পাছায় কষে একটা লাথি মারবে ভাবলো
আর ভাবতে ভাবতেই আবার সুয়ে পড়লো
"ধুর সালা বড় ল্যাদ লাগে", সেটা শুনে
বলল বোকা জিন
"মালিক আপনি তো অলস অালাদিন"

No comments: