"Universal joy, universal sorrow, universal life. The memories of all loves merging with this one love of ours - And the songs of every poet past and forever.” ― Rabindranath Tagore
Search This Blog
Thursday, 16 March 2017
Sunday, 12 March 2017
তালকানা
আগে-- উৎকট বাঁদুরে রং, আর ভোজপুরি গানের সাথে
পাঁচ টাকার ভাঙের শরবত আর চিনির শক্ত মঠ।
আর হাল্কা তুমি -
নেশা চড়ে যেত সপ্তম স্বর্গে।
হয়তো পরে -- হাল্কা হার্বাল আবির ছুঁয়ে গলা ভিজে যাবে
ব্লেন্ডার্স স্প্রাইডে আর চিকেন কাবাবে।
পাশে বসে থাকা ছায়ামূর্তিটা কি তোমার হবে?
এখন-- মাথা কাজ করছেনা পুরোপুরি তালকানা,
কৃষ্ণের দেশের প্রেম দিবসে,
প্রেম ভাঙ্গার সৌভাগ্য তো আর সবার হয়না।
Labels:
Poem
Location:
Dum Dum, Kolkata, West Bengal, India
Friday, 10 March 2017
অসময়ের বৃষ্টি
Labels:
Poem,
গদ্য-কবিতা,
প্রেমিকা তুমি
Location:
Kolkata, West Bengal, India
Thursday, 9 March 2017
Wednesday, 8 March 2017
POKE BACK
382 দিন আগের এক রাতে
প্রতিজ্ঞা করেচিলাম,
382 দিন পরে
তোর বুকে
মুখ গুজে, কাঁদবো..
382 দিন পেরিয়ে গেলো!!
আজকেও কাঁদছি.
কিন্তু তোর বুকে মাথা রাখার
সৌভাগ্যটা
আর এই জীবনে হল না
গল্প যদি সত্যি হত
তাহলে তোকে ভ্যামপায়ার বানিয়ে
কফিনে লুকিয়ে রাখতাম
কিন্তু দাদা গল্প যে গাঁজা খেলেও
সত্যি হয় না
তাই তোকে চুমু খাই মনে মনে
আর চোখের জল দিয়ে,নিজের ঠোঁট ভেজাই
আর পারছিনা গুরু..
অনেক POKE করেছি এবার POKE-BACK চাই
Labels:
Poem,
গদ্য-কবিতা
Location:
Howrah, West Bengal, India
Tuesday, 7 March 2017
ক্লিওপেট্রার মত
Labels:
গদ্য-কবিতা
Location:
Kolkata, West Bengal, India
অাজব খাতার প্রথম পাতা
"প্রিয় জেসমিন,
রাতশেষের এ বোকা চিঠিটা
পাবেনা তুমি কোনদিনও ,
তবুও লিখছি
মনের ওপর দিনরাত
হাতুড়ি মেরে মেরে
ফুসফুসটাকে অতি কষ্টে
বিছিয়েছি পিচ রাস্তার মতন করে.
তাতে তোমার সদ্য-বোকা প্রেমিককে পাশে নিয়ে
তুমি রোলস- রয়েস চালিয়ে যাবে,
নাঃঃ এমন কোন ন্যাকা ন্যাকা status updateআমি দেবো না"
তবে পিচ রাস্তার ঠিক ওপরে ঝুলতে থাকা বারান্দায়
5 ডিগ্রি ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে থাকতে,
যখন কফি শেষ করে,
মনে মনে মধ্যযুগীয় বিলিতী রোমান্স নাটকের
কল্পনাও যে মাথায় আসেনি,তা নয়
আমার বোকা জিনটা আমাকে বিপদ্জনক চিন্তার জগত থেকে
ধরে এনে হাতে তুলে দিল এই অজব খাতা
অসংলগ্ন কথা তাতে কোন সন্দেহ নেই
কিন্তু কি করবো, আমার নাম যে
শেক্ষপীর নয় ,রোমান্টিক সনেটটা
আমার ঠিক আসে না
আমার অগোছালো জীবন আর তোমার অদ্ভুত দুটো চোখ্
ব্যাস খাতা নিজেই ভরে যায়্
তুমি বরং ভোররাতে আমার রাস্তা দিয়ে
পায়ে হেঁটে হেঁটে স্টেসানে চলে যাও
বিদায় জেসমিন
ইতি
অলস আলাদিন
Labels:
অাজব খাতা
Location:
Kolkata, West Bengal, India
Monday, 6 March 2017
Sunday, 5 March 2017
দৈববাণী 1
অলস অালাদিন
অলস আলাদিন,
আর তার বোকা জিন
দুজনেই শুয়ে আছে ঠান্ডা-ঘরে
কালের নিয়ম এ এখন বসন্ত
আলাদিন উঠে বসে, চাদর মুড়ি দিয়ে
বোকা জিন এখনো ঘুমাচ্ছে,
প্রদীপের বদলে সে এখন বিছানায় শুয়ে ঘুমায়
এক্দম মানুষ এর মত.
হাতড়ে হাতড়ে, আলাদিন খুজে নিল
তার আজব খাতা
"২০১৬ - আর মাত্র ২০ দিন, তারপর
আবার নতুন বছর,নতুন দেশ...
কিন্তু
আমার বয়স যে আর বাড়ছে না,
মনের অত্যাচারে শরীর সায় দিচ্ছে না
হতাশ, বিরক্ত মন
আর অগ্নেওগিরির মতন পিছন
তাও তো পেটের খিদে বাগ মানে না
জিনটা শালা অপদার্থ কোন কাজে আসে না"
আজব খাতাটা পাশে রেখে আলাদিন
তার বোকা জিনের পাছায় কষে একটা লাথি মারবে ভাবলো
আর ভাবতে ভাবতেই আবার সুয়ে পড়লো
"ধুর সালা বড় ল্যাদ লাগে", সেটা শুনে
বলল বোকা জিন
"মালিক আপনি তো অলস অালাদিন"
Saturday, 4 March 2017
Friday, 3 March 2017
অলস আলাদিন
অলস SMS এর বেকার কবিতা,
তবু আমার Message balance খালি হয়ে যায়,
বিপদ্জন্ক বিশ্রামটা
খুব জরুরি
ক্লান্ত ফুসফুসের আর্তনাদে কান না দিয়ে,
না
নাকের ওপর ঝুলিয়ে দি
দু কানকাটার চসমা
আর
হাতে তুলে নি,
আজব খাতা
"ওহে সুন্দরি ,বেকারত্বের সাধনা
মোটেই সহজ নয়,
আমার কাছে আশ্চর্য্য প্রদীপ আর নেই
তার জন্য তোমার হতভাগ্য প্রেমিকই যথেষ্ট
.............................2017 অলস অলাদিন এর খাতা থেকে আপাতত এটুকুই পাওয়া গেল.
Wednesday, 1 March 2017
Chimera
“এতো গোমড়ামুখো হয়ে কি ভাবছিস রে খুকি ?”
“আচ্ছা মা ছোট ছোট পোকা মাকড়ের কত হাত পা থাকে , করোও ৪তে করোও ৮টা
আবার দেখো কত দেব দেবীর ৪তে ৬টা ১০টা হাত , এমন কি রাবন , কীর্তিবির্য- অর্জুন এদের ও কুড়ি টা থেকে ১০০০ টা হাত এর অপসন আছে কিন্তু মানুষদের মাত্র দুটো হাত কোনো?”
“হুমম ...১০টা হাত নিয়ে যে আমাকে ছোট্ট করে ঠুকে দিলি সেটা বুঝলাম , কিন্তু শোন মা এসব কোনো কালেই আমার তোর বাবার হাতে ছিল না , এইটা বরাবর তোর চিদাকাশ দাদুর ডিপার্মেন্ট “
“হাঁ সেটা জানি ....
“তাহলে “?
“আচ্ছা মা আগেকার দিনে তো আমরা যারপরেই তথাস্তু বলতাম সেটা ফলে যেত আজকাল আর হয়না কোনো ?”
“হাঁ রে বীনা কি হয়েছে বলতো ? এই তো সবে গতকাল টুর থেকে ফিরলি, কিছু ঝামেলা হয়েছে নাকি? এখন যা দিনকাল পড়েছে মেয়েদের একলা পাঠাতেও ভয় করে বাপু”
এসব তো কবেই বিল পাস করে নিষিদ্ধ করে দেয়া হয়েছে , তুই ভুলে গেলি নাকি? বিলের খসড়াটাও তুই লিখে দিয়েছিলিস “
“ও হা .. ভুলে গেছিলাম”
“মা গো একজন কে দেখলাম তার একটাই হাত”
“কাঁদিস না মা কাঁদিস না কি করবি বল মানুষের কি আর আমাদের দরকার পড়ে নাকি আজকাল , আমাদের আসল শক্তি টা ছিল ওদের মনের বিস্বাসে সেটাই তো নেই তাই আমরাও বেকার হয়ে গেছিস কাঁদিস না মা কাঁদিস না“আহা ওরকম তো কত আছে , নিশ্চয়ই পাপের ফল” ......
“মাআআআ একটা ছোট্ট বাচ্চা গো , কয়েক মাসের ছিল ডাক্তার এর ভুলে হাতটা কাটা যায় , বাচ্চা টা কিচ্ছু বোঝেনা খালি হাসছিলো মায়ের কোলে.......আমি চুপচাপ দেখে গেলাম কিচ্ছু করতে পারলাম না... কিচ্ছু না!!!!”
মা ৯ হাতে মেয়েকে জড়িয়ে মাথায় হাত বুলোতে বুলোতে ১০ নং হাত দিয়ে নিজের চোখ তা আলতো করে মুছে নিলেন
বিজয়বাবু আজকের আনন্দবাজার টা পড়ে ছুড়ে ফেলে দিলেন , টিপ্ টা ঠিক হলো না তাই ডাস্টবিন এর বদলে ফুলদানি তে লেগে সেটা পরে গেলপকেট থেকে তামাক বার করে সিগারেট বানাতে শুরু করলেন , আর্মিতে থাকার সময় ওনার রেজিমেন্ট এর সবাই এই হাতে বানানো সিগারেটের জন্য পাগল ছিল এতো নিখুঁত ছিল যে দোকান এর সিগারেটও হার মানতে বাধ্য হতো , কর্নেল এর বানানো সিগারেটকে ভালোবেসে ওনার লোকজন কোলোনেলিয়াস বলে ডাকতোবাম হাতে বানানো সিগারেট টা দেখতে জঘন্য হয়েছে কিন্তু উপায় কিসেটা কাঁপা হাতে ধরিয়ে নিজের ডান হাতকে দেখলেন বিজয়বাবু , কনুই এর কাছে এসে শেষ হয়েগেছে "সালা শুওরের বাচ্চা " আনন্দবাজার এ আজকে একটা খবর বেরিয়েছে ডাক্তার এর গাফিলতি তে একটা কয়েকমাস এর শিশুর হাত কাটা গিয়েছিলো একবছর আগে , এক বছর পরেও সে স্বাভাবিক হয়নি , গাল টা সেই ডাক্তার কে দিলেন , নাকি সেই বেপোরোয়া minibus টা কে দিলেন , নাকি সেই দুর্ঘটনায় হারানো নিজের প্রিয় ডান হাতকে দিলেন কে জানে !!!!!!!!
Revelation -1
“ও দিদিমনি আর কত টেইম বলো দিকিনি,”
“আহহ দেরি অছে রে বাপু, উফফ বাবা রে একটু শান্তিতে ঝিমুবো তারও জো নেই, বেশ ছিলুম বাপের বাড়িতে,লোকজনের সহ্য হল না, ঠেলেঠুলে পাঠিয়ে দিলো, এখন এই মাতাদোরে এ বসে বসে ঝাকুনি খাও, ধুর কোন মানে হয় তুই বল?”“আগ্যে আমি মুখুসুকু জীব এত কিচু বুজিনেকো, আমার কাজ আপনার সাথে আসা তাই এয়েছি.”“হাঃ সেটাই তো দুঃখ রে, আমারও যে আসা টা কাজ , বলি তোরা এখন ডীজিটাল হয়েছিস অধুনিক হয়েছিস আর আমাকে বেকার কষ্ট দেয়া কেন বাপু, এখন দুদিন ধরে যে কি গুস্টির পিন্ডি ভাষায় আমার " ষ্রাদ্ধা " হবে কে জানে, আগে তাও একটু এদিক ওদিক করতাম আজকাল হাটু তে এতো বাথ্যা যে সেটাও পারিনা , উফফফফ দুটো দিন কাটলে বাচি”“দিদিমনি আমরা বোধহয় এসে পডলুম ““হুমমম আচ্ছা শোন আমার কাছছাডা হোস না এক্দম, বুঝলি,দিনকাল একদম ভাল নয় তোকে একা পেয়ে .........“ওওওওওওও দিদিমনি ,মুখপোডাগুলো এ কই নিয়ে এলো গো এযে কেলাব গো , ও বাবা সব কটা তো মাতাল ইসস কি ভাবে ড্যাবড্যাব করে দেকছে দেকো দিকিনি.............”“সাধে কি আর অাসতে চাই না রে .... চল দেখি কি আছে কপালে,, দেখে নামা বাপু হাটু তে বাথ্যা আছে ফেলে দিসনি বাপ”
জন বাঙলা ক্লাব এর সেক্রেটারি , রামসদয়বাবু বড্ড ভাল দেশভক্ত মানুষ, বাডি আর পার্টি ছাডা বিলিতি বিশেষ খান না, কেলাব এ এই প্রথমবার সরকারি অনুদান এ পুজো হচ্ছে তাই সেই খুসিতে আজকে এক কল্সি বাঙ্লা এনেছেন , কেলাব এর পুজো ছেলে ছোকরারা এট্টু ফুর্তি করবে না?
কুমোরপাডা থেকে টেম্পো করে যখন বিশু আর পার্থর দল মুর্তি আনতে গেছে তখন থেকে ঢুকুঢুকু চল্ছে,
মুর্তি কেলাব এর সামনের মাঠে রাখার হৈছৈ এ রামবাবু বেরিয়ে এলেন
"মা মা মাগো " বলে মুর্তির পায়ের ওপর হুমডি খেয়ে পডলেন , ছোটোবেলা থেকে পোরিখ্যার খাতায় যেটা হোয়নি আজ হল, পেট থেকে গলগল করে সব বেরিয়ে এসে ঠাকুর এ পা ভিজিয়ে দিলো..
জয়ো জয়ো দেবী !!
Location:
Kolkata, West Bengal, India
Subscribe to:
Posts (Atom)

















