Search This Blog

Saturday, 4 March 2017

প্রেমিকা তুমি

তোমার চোখ
আর আমার বিছানা
দুটোর মধ্যে ফারাক
মাত্র ৪ ফুটের
কিন্তু 
এই চার ফুটের মধ্যে
জীবন আর মৃত্যুর দেয়াল 
দাড়িয়ে আছে
তোমাকে পাবার ক্ষমতা
আমার নেই
তাই বলছি
প্রেমিকা তুমি ফটো হয়েই ঝুলে থাকো
আমার দেওয়ালে

No comments: