আগে-- উৎকট বাঁদুরে রং, আর ভোজপুরি গানের সাথে
পাঁচ টাকার ভাঙের শরবত আর চিনির শক্ত মঠ।
আর হাল্কা তুমি -
নেশা চড়ে যেত সপ্তম স্বর্গে।
হয়তো পরে -- হাল্কা হার্বাল আবির ছুঁয়ে গলা ভিজে যাবে
ব্লেন্ডার্স স্প্রাইডে আর চিকেন কাবাবে।
পাশে বসে থাকা ছায়ামূর্তিটা কি তোমার হবে?
এখন-- মাথা কাজ করছেনা পুরোপুরি তালকানা,
কৃষ্ণের দেশের প্রেম দিবসে,
প্রেম ভাঙ্গার সৌভাগ্য তো আর সবার হয়না।

No comments:
Post a Comment