"প্রিয় জেসমিন,
রাতশেষের এ বোকা চিঠিটা
পাবেনা তুমি কোনদিনও ,
তবুও লিখছি
মনের ওপর দিনরাত
হাতুড়ি মেরে মেরে
ফুসফুসটাকে অতি কষ্টে
বিছিয়েছি পিচ রাস্তার মতন করে.
তাতে তোমার সদ্য-বোকা প্রেমিককে পাশে নিয়ে
তুমি রোলস- রয়েস চালিয়ে যাবে,
নাঃঃ এমন কোন ন্যাকা ন্যাকা status updateআমি দেবো না"
তবে পিচ রাস্তার ঠিক ওপরে ঝুলতে থাকা বারান্দায়
5 ডিগ্রি ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে থাকতে,
যখন কফি শেষ করে,
মনে মনে মধ্যযুগীয় বিলিতী রোমান্স নাটকের
কল্পনাও যে মাথায় আসেনি,তা নয়
আমার বোকা জিনটা আমাকে বিপদ্জনক চিন্তার জগত থেকে
ধরে এনে হাতে তুলে দিল এই অজব খাতা
অসংলগ্ন কথা তাতে কোন সন্দেহ নেই
কিন্তু কি করবো, আমার নাম যে
শেক্ষপীর নয় ,রোমান্টিক সনেটটা
আমার ঠিক আসে না
আমার অগোছালো জীবন আর তোমার অদ্ভুত দুটো চোখ্
ব্যাস খাতা নিজেই ভরে যায়্
তুমি বরং ভোররাতে আমার রাস্তা দিয়ে
পায়ে হেঁটে হেঁটে স্টেসানে চলে যাও
বিদায় জেসমিন
ইতি
অলস আলাদিন

No comments:
Post a Comment