Search This Blog

Sunday, 5 March 2017

আয়ানার আদর



আয়্নার মধ্যে দিয়ে 
আদর করলে
শুধু কান্নাই পাওয়া যায়
তবে সান্ত্বনা একটাই
জিনিসটা জালি হয় না
কিন্তু এই ২০১৭ তে 
আমাদের খাঁটি জিনিস 
হজম করার শক্তিটাই 
চলে গেছে
তাই মাঝে মাঝে
সত্যি কান্নার থেকে
মিথ্যা হাসি তে চোখ ভেজাতে
বেশি ভাল লাগে

No comments: