তাও .........নাহ
কি বলি ? বলার মতো এক গামলা কথা ক্রমশ জমে যায়,
কিন্তু বলার একটুকুও যো নাই ,
অলঙ্ঘনীয় যৌন আবেদনে মস্তিস্ক স্থির রাখা দায়,
কিন্তু সামাজিক বিধি নিষেধ বড়ো বালাই।
কাজেই পোড়া মনের স্বান্তনা ,
প্রতি ভোররাতের শুকনো কান্না
প্রতি সকালে মেকি হাসির মুখোস বলে আর না আর না।
তাও পারি না ,
সঙ্গম ভুলে সংযমের প্রাণান্তকর অভ্যাসে
নিউরোনের স্মৃতি জালিকাগুলো মুচকি হাঁসে
তাও পারি না,
ব্ল্যাকে বেআইনি ঘুম কিনে স্বপ্নে জেগে উঠে দেখি
সারি বেঁধে দাঁড়িয়ে আছে ......একি!!!!
শত শত ছাইয়ের প্রতিমা , ভঙ্গুর হাত বাড়িয়ে দেয় হানা
সামান্য ঘুম ,তাও পাইনা
তাই বলছি "মিতা "
আমাকে একটু আদর করে ঘুম পাড়িয়ে দেবে
আমি একটু ঘুমাতে চাই তোমার কোলে মাথা রেখে

No comments:
Post a Comment