Search This Blog

Wednesday, 30 August 2017

বিড্মবনা 

“এতো গোমড়ামুখো হয়ে কি ভাবছিস রে খুকি ?” “আচ্ছা মা , ছোট -ছোট পোকা মাকড়ের কত হাত পা থাকে , কারো চারটে করোও আটটা আবার দেখো ,কত দেব দেবীর চারটে ,ছটা ,দশটা , এমন কি রাবন , কীর্তিবির্য- অর্জুন এদের ও কুড়ি টা থেকে হাজারটা হাত এর অপসন আছে কিন্তু মানুষদের মাত্র দুটো হাত কোনো?” “হুমম ...দশটা হাত নিয়ে যে আমাকে ছোট্ট করে ঠুকে দিলি সেটা বুঝলাম , কিন্তু শোন মা, তুইতো জানিস এসব কোনো কালেই আমার তোর বাবার হাতে ছিল না , এইটা বরাবর তোর চিদাকাশ দাদুর ডিপার্মেন্ট" “হাঁ সেটা জানি .... “তাহলে" ? “আচ্ছা মা, আগেকার দিনে তো আমরা যে কথার পরেই তথাস্তু বলতাম সেটা ফলে যেত আজকাল আর হয়না কোনো ?” এসব তো কবেই বিল পাস করে নিষিদ্ধ করে দেয়া হয়েছে , তুই ভুলে গেলি নাকি? বিলের খসড়াটাও তুই লিখে দিয়েছিলিস “ “ও হা .. ভুলে গেছিলাম” “হাঁ রে বীনা কি হয়েছে বলতো ? এই তো সবে গতকাল টুর থেকে ফিরলি, কিছু ঝামেলা হয়েছে নাকি? এখন যা দিনকাল পড়েছে মেয়েদের একলা পাঠাতেও ভয় করে বাপু” “মা গো। .....একজনকে দেখলাম তার একটাই হাত” “আহা ওরকম তো কত আছে , নিশ্চয়ই পাপের ফল” ...... “মাআআআ ,একটা ছোট্ট বাচ্চা গো , কয়েক মাসের বাচ্চা হাসপাতালের ডাক্তারের ভুলে হাতটা কাটা যায় , বাচ্চা টা কিচ্ছু বোঝেনা খালি হাসছিলো মায়ের কোলে.......আমি চুপচাপ দেখে গেলাম কিচ্ছু করতে পারলাম না... কিচ্ছু না!!!!” “কাঁদিস না মা কাঁদিস না কি করবি বল মানুষের কি আর আমাদের দরকার পড়ে নাকি আজকাল , আমাদের আসল শক্তি টা ছিল ওদের মনের বিস্বাসে সেটাই তো নেই তাই আমরাও বেকার হয়ে গেছিস কাঁদিস না মা কাঁদিস না মা নয় হাতে মেয়েকে জড়িয়ে মাথায় হাত বুলোতে বুলোতে দশম হাত দিয়ে নিজের চোখটা আলতো করে মুছে নিলেন “
বিজয়বাবু আজকের আনন্দবাজারটা পড়ে ছুড়ে ফেলে দিলেন , টিপ্-টা ঠিক-ঠাক হলো না তাই ডাস্টবিন এর বদলে ফুলদানিতে লেগে সেটা পড়ে গেল পকেট থেকে তামাক বার করে সিগারেট বানাতে শুরু করলেন , আর্মিতে থাকার সময় ওনার রেজিমেন্ট এর সবাই এই হাতে বানানো সিগারেটের জন্য পাগল ছিল এতো নিখুঁত ছিল যে দোকান এর সিগারেটও হার মানতে বাধ্য হতো , কর্নেল এর বানানো সিগারেটকে ভালোবেসে ওনার লোকজন কোলোনেলিয়াস বলে ডাকতো বাম হাতে বানানো সিগারেটটা দেখতে জঘন্য হয়েছে কিন্তু আর উপায় কি সেটা কাঁপা হাতে ধরিয়ে নিজের ডান হাতকে দেখলেন বিজয়বাবু , যেটা কনুই এর কাছে এসে শেষ হয়েগেছে "সালা শুওরের বাচ্চা " আনন্দবাজারে আজকে একটা খবর বেরিয়েছে ডাক্তার এর গাফিলতি তে একটা কয়েকমাস এর শিশুর হাত কাটা গিয়েছিলো একবছর আগে , এক বছর পরেও সে স্বাভাবিক হয়নি , গালটা সেই ডাক্তার কে দিলেন , নাকি সেই বেপোরোয়া minibus টা কে দিলেন , নাকি সেই দুর্ঘটনায় হারানো নিজের প্রিয় ডান হাতকে দিলেন কে জানে !!!!!!!!

No comments: