Search This Blog

Saturday, 20 May 2017

দুগ্গাপুজো -1


"এই দুগ্গাপুজো এলেই বাঙালি  দলবাজি  তে  কেমন ক্ষেপে ওঠে দেখেছ , একদল  বাড়ি থেকে বেরোতে চায়না , আরেক দল বাড়িতে  থাকতে চায়না "
নিজের সিটে বসতে বসতে তরুণদা র কথাটা শেষ  হবার আগেই upper bunk  থেকে বৌদির মুখ ঝামটা  উড়ে এলো   , 
"তা তুমি কোন দল এর শুনি ?" 
" আমি বাপু কোন  দলাদলিতে নেই , কলকাতার   পাঁ পোঃ  আর ভালোলাগছেনা  তাই সোজা  কেরালা  পালাচ্ছি , ওখানে গিয়ে কানদুটো কে একটু শান্তি দেয়া যাবে, কি বল সুরজিৎ ?"
আমি হাতের বইতা মুড়ে সোজা হয়ে বসলাম ,
"দাদা কেরালা গিয়ে বাঁচবেন ভেবেছেন , ওখানেও কিন্তু দূর্গা পূজা হয় "
"কি বলছো হে !!!!"
" হ্যাঁ  হয় , নবরাত্রির মতো দশ দিন ধুমধাম হয়না বটে কিন্তু শেষের তিন দিন হৈচৈ  হয় , অষ্টমীর দিন ওদের হয়   আয়ুধ্যা পূজা , বাড়ির যন্ত্র-পাতির  সেদিন পুজো হয় , তারপরের দিন মানে নবমীর দিন ওদের  হয় স্বরস্বতী পূজা , আমদেরএখনে যেমন বাচ্চাদের হাতে খড়ি  দেয়া হয় সেই রেওয়াজ ওখানেও  আছে "
"বোলো কি ভায়া , বাংলার বাইরেও দুর্গাপূজা হয় "
"হ্যা কোনো হবেনা , বিহার,ওডিশা,ত্রিপুরা ,কর্ণাটক ,গুজরাট  এমন কি ইউরোপ , আমেরিকাতেও হয় "
"বাপ্ রে" 
"আচ্ছা ঠাকুরপো কলকাতায় কবে থেকে দূর্গা পুজো  হচ্ছে " 
"সাবর্ণ  চৌধুরীদের পৈত্রিক বাড়ি বড়িশায় ,১৬১০ সাল থেকে হয়ে আসছে ,মনে করা হয় কলকাতা সংলগ্ন জায়গায় 
এটাই প্রথম বড় পুজো, এখনও  এই পুজো চলে আসছে তবে এখন পরিবার এর ভাগ হয়ে যাবার পর সব   তরফ থেকেই  মিলিয়ে মোট  সাত টা পুজো হয়
 ছয় টা বড়িশা তে  আর একটা  বিরাটিতে  ., এছাড়াও আছেন  আন্দুলের জমিদার  দত্ত চৌধুরী পরিবার , তাঁরাও  ১৬০৯ থেকে আটচালাতে  দূর্গা পূজা করে আসছেন , বাংলার এইটা  অন্যতম  প্রাচীন দুর্গাপুজো 
তবে দূর্গা পূজা কে যদি ফ্যাশন  আর  স্টেটাস সিম্বলে পরিণত করলেন  শোভাবাজার এর রাজা নবকৃষ্ণ দেব , ১৭৫৭ তে  পলাশীর যুদ্ধে ইংরেজদের জয় উপলক্ষ্যে এই পুজো শুরু হয় , ইংরেজদের আদর করে মদ মাংসের বন্যা  ছুটিয়ে দিয়ে  , বাই  নাচের আসর বসিয়ে , সে এক বিরাট কান্ড  শুরু হয় , আস্তে আস্তে কলকাতার সমস্ত বড়লোকদের কাছে 
দুর্গাপূজা নিজের বড়মানুষী দেখানোর অস্ত্র হয়ে ওঠে  , রানী  রাসমণি ও পুজো চালু করেছিলেন তার বসতবাটিতে 
তবে সাবেকি মতেই পুজো হতো ,
তখন এক একজন বড়মানুষ পুজোর সময় যা যা করতেন আমাদের শুনলে স্রেফ গুল মনে হবে , কেউ  বাঈজি নাচবে বলে নিজের হল ঘর এ ২ইঞ্চি পুরু সন্দেশের কার্পেট  বিছিয়েছেন , ভাবতে পারছো একটা হলঘরএর মেঝে গোটাটাই সন্দেশ দিয়ে মোড়া , কেউবা প্রতিমা বিসর্জন দেবার সময় ঠাকুরের দামি গয়না  সমেত বিসর্জন দিচ্ছেন , আসছে বছর আবার হবে। 
বারোয়ারি পুজো শুরু  হয়  ১৯০৯ সালে  ভবানিপুরে , ভবানীপুর সনাতন  ধর্মোৎসাহিনী  সাভার  উদ্যোগ্যে 
তারপর কলেজ স্ট্রিট সার্বজনীন  দুর্গোউৎসব ১৯১৫, Shyampukur Adi Sarbojanin ১৯১১ তে , সিকাদারবাগান এর পুজো শুরু হয় ১৯১৩ তে যা এখন বাগবাজার সার্বজনীন , আরো কত আছে। ......
এখন তো বোধহয়  কম করে ২০০০ বারোয়ারী  পুজো হয় 

তরুণদা ,বৌদি  ২জনই চুপ 
আমিও থামলাম ,খড়্গপুর এলো বলে , হটাৎ বৌদি জিজ্ঞাসা করে বসলো 
আচ্ছা ঠাকুরপো তোমার তো কাজ পুরান নিয়ে , মা দুর্গার পূজা ঠিক কে শুরু করেছিলেন বোলো তো ?
বলছি খড়্গপুরটা যাক 

No comments: